গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International জি৭ :  মোদির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

    জি৭ :  মোদির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

    0
    36
    ছবি সৌজন্যে : এক্স

    ফ্রান্সে জি-৭ বৈঠকে মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।দীর্ঘ ১৬ মাস পর প্রথমবার সাক্ষাৎ করলেন দুই রাষ্ট্রপ্রধান।

    শুধু তা-ই নয়, হাতও মিলিয়েছেন দুই বন্ধু।উল্লেখ্য শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদি। তারপর পেরিয়ে গিয়েছে অপারেশন সিঁদুর, মার্কিন শুল্কবাণ, ইরান যুদ্ধ, হরমুজ অবরোধের মতো একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়া সম্প্রতি ওমানে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘাত জড়িয়েছে জড়িয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। সেই আবহে দুই রাষ্ট্রনায়কের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।এদিকে ১৫ জুন থেকে ফ্রান্সে বসেছে এবারের জি৭ সম্মেলন। চলবে ১৭ জুন পর্যন্ত। ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতীয় সময় মঙ্গলবার বিকেলে তিনি ফ্রান্সের এভিয়ানে পা রাখেন। সম্মেলন শুরুর সময় বিশ্বনেতারা যখন নিজের আসন গ্রহণ করছিলেন, তখনই মুখোমুখি হন ট্রাম্প-মোদি। হাসিমুখে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে সম্ভাষণ জানান। এরপর করমর্দন করেন তাঁরা। তবে দুই বন্ধু’র পরিচিত সেই উষ্ণ আলিঙ্গনটি এবার দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সামান্য কিছু কথাও হয়েছে।

    কিন্তু কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি। সম্মেলনে পাশাপাশি বসেছেন দুই বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।