
ইথানল মিশ্রিত পেট্রলে কোনওভাবেই গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় না। ফের জোরাল দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি।
কেন্দ্রর সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলছেন, যদি ইথানল মিশ্রিত জ্বালানির জন্য কোনও একটি গাড়ির ইঞ্জিনও খারাপ হয়ে থাকে, তাহলে সেটার প্রমাণ দিন। গড়করির দাবি, এই যে ইথানল নিয়ে প্রচার হচ্ছে, সবটাই পয়সা দিয়ে করা অপপ্রচার। দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরেই ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে কেন্দ্র সরকার।
আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি।








