
তৃণমূল নেতার ক্লাবের জুয়ার ঠেক, মদের আসরে পুলিশের হানা দেওয়ার পাল্টা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার এএসআই বিকাশ শুক্লার নেতৃত্বে নেতার ক্লাবে হানা দেয় পুলিশ। সেইসময় জুয়ার ঠেক এবং মদের আসরে তৃণমূল নেতা বাবলু কর্মকার উপস্থিত ছিলে। পুলিশ হানা দিতেই সকলে পালিয়ে যায়। এই ক্লাবের দায়িত্বে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার। যিনি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমান ঘনিষ্ঠ বলেই পরিচিত এলাকায়। এর আগেও জমি দখলে নাম জড়িয়ে ছিল এই তৃণমূল নেতার। তৃণমূলের পক্ষ থেকে থানা ঘেরাও করা হয়। বিক্ষোভ দেখানো হয়। যেখানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী।
এ দিকে এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস জানান, এখানে তেমন ভাবে কোন নেতৃত্ব উপস্থিত ছিলেন না। কিন্তু পুলিশ জুয়ার ঠেক এবং চটুল নাচের আসর রুখতে প্রত্যেক ক্লাবকে সতর্ক করে ছিল।








