পুরসভার ভিতরে জুয়ার আসর, গ্রেফতার ১৩

0
369
PUROSOVAR VITORE JUAR ASOR
PUROSOVAR VITORE JUAR ASOR

হাওড়া পুরসভার ভিতরে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে ৩৬ হাজার টাকা। পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর বহিরাগতরা কিভাবে ভিতরে ঢুকেছে তা খতিয়ে দেখছে পুরসভা।

হাওড়া পুরসভার ভিতরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছে, খবর পেয়ে শুক্রবার রাতে হানা দেয় পুলিশ। এরপরে পুরসভার পিছনের দিকে সাফাইকর্মীদের কোয়ার্টার থেকে ১৩ জনকে পাকড়াও করে পুলিশ। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কিভাবে জুয়ার আসর চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন পুরসভা বন্ধ হওয়ার পর কিভাবে বহিরাগতরা প্রবশ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ছবি  সৌজন্যে : নিজস্ব