
মনরেগা প্রকল্পের নাম বদলানোয় শিল্পপতিদের মঞ্চে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভে ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ১০০ দিনের কাজ থেকে গান্ধীজির নাম সরানো হয়েছে।
জাতির জনককে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ভাবা যায়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন রাজ্যের টাকা আটকে দিলেও তাঁর সরকার ব্যবস্থা করছে। কিন্তু কোনওমতেই কেন্দ্রের কাছে ভিক্ষা চাইবেন না। গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে তাই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের হট্টগোলের মধ্যেই লোকসভায় পাস হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন বিল বা জিরামজি বিল।
এবার এটিকে রাজ্যসভায় পাঠানো হবে। তারপর রাষ্ট্রপতি অনুমোদন পেয়ে আইনে পরিণত হবে জিরামজি। যা কার্যকর হলেই কার্যত অস্তিত হারাবে মনরেগা।








