গণধর্ষণে অভিযুক্তদের শোভাযাত্রা কর্নাটকে

0
110
ছবি সৌজন্যে : এক্স
গণধর্ষণের অভিযোগ, জামিন পেয়ে ডিজে বাজিয়ে, গাড়ি-বাইক নিয়ে শোভাযাত্রা, ভাইরাল সেই ভিডিও দেখে চার ধর্ষককে আবারও গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন জন পলাতক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্ত সাত যুবককে মঙ্গলবার জামিন দিয়েছিল কর্নাটকের হাভেরির নিম্ন আদালত।
তাঁদের সঙ্গী-সাথীরা আগে থেকেই হাভেরি জেলের সামনে গাড়ি এবং বাইকের কনভয়, ডিজে বক্স নিয়ে হাজির হয়েছিলেন। সাত অভিযুক্ত জেলের বাইরে পা রাখতেই তাঁদের প্রথমে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। তার পর গাড়ি, বাইকের কনভয় এবং তারস্বরে ডিজে বক্স বাজিয়ে শোভাযাত্রা করে ওই সাত জনকে নিয়ে যাওয়া হয়।
হাভেরি জেল থেকে হাঙ্গাল তালুক পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা শোভাযাত্রা করে যান ধর্ষণে অভিযুক্ত সাত জন এবং তাঁদের সঙ্গীরা। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।