
বর্ষায় গঙ্গাভাঙনে মালদহের রতুয়ায় নতুন করে উদবাস্তু হয়েছে ৬৫টি পরিবার। গঙ্গায় নতুন করে আবার ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকার মানুষ।
এই দুই গ্রাম পঞ্চায়েতের মাঝখানে থাকা খাসমহল এলাকা দিয়ে বয়ে যাওয়ায় কোশি নদীতে গঙ্গার জল ঢুকতেই শুরু হয়েছে প্রলয়। গঙ্গাস মূল স্রোতের সঙ্গে কোশির স্রোত মিশে তৈরি হচ্ছে ঘূর্ণি। সেই ঘূর্ণির জেরেই পারের মাটি ভাঙছে। এই অবস্থায় বালি, মাটির বস্তা পেলে গঙ্গার ধ্বংসলীলা রোখার চেষ্টা করছে সেচ দফতর। প্রশাসনের তরফে মুলিরামটোলায় অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে দুর্গত ানুষকে রান্না করা খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফে।
কিন্তু প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভে রকারি খাবার মুখে খুলতে নারাজ বহু দুর্গতরা।







