
উৎসব শেষ হতেই নতুন করে গঙ্গা ভাঙনে আতঙ্কে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ চাচন্ড গ্রাম। রবিবার রাত ন’টার পর থেকে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকাজুড়ে।
ভাঙনের গর্ভে তলিয়ে যায় নদীর ধারে থাকা বাঁধের একটি রাস্তার একাংশ। বিসালাকারের ফাটল ধরেছে ঐতিহ্যবাহী কালীমন্দিরে। ইতিমধ্যেই কালী মন্দিরের নিচের অংশের মাটি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। প্রায় ১০০ মিটার জমিও গঙ্গা গর্ভে। রাতে ভাঙন শুরু হতেই এলাকাজুড়ে আতঙ্ক। ঘুম বন্ধ এলাকাবাসীর। রাতের মধ্যেই যে কোন মুহূর্তে গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে ঐতিহ্যবাহী কালী মন্দির। বেশ কিছু বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা।
এদিকে, বিপদসীমা ছুঁই ছুঁই শিলাবতী নদী। প্রথম বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামত হয়নি।অতি বৃষ্টির জেরে নদীর জল বাড়তেই ফের সেই ভাঙা বাঁধ দিয়ে হুহু করে জল ঢুকছে,জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি,জল ঢুকছে এলাকায়।ভোগান্তি চরমে চন্দ্রকোনার যাদবপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের।








