গ্রামে ঢুকছে গঙ্গার জল, বন্যা আশঙ্কা মালদার মানিকচকে

0
238
ছবি সৌজন্যে : নিজস্ব
বাঁধের মতো উঁচু রাস্তা কেটে গঙ্গার জল হু-হু করে গ্রামে ঢুকতে শুরু করায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদহের মানিকচকের গোপালপুর অঞ্চলে।
যারফলে চরম আতঙ্কে দিন কাটছে এলাকার সাধারণ মানুষের। মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত উত্তর ও দক্ষিণ হুকুমতটোলার অসংরক্ষিত এলাকায় বাঁধের মতো উঁচু একটি রাস্তা ছিল। সেই রাস্তা কেটেই গঙ্গার জল হু হু করে ঢুকতে শুরু করে গ্রামের দিকে। যেভাবে রাস্তার কাটা অংশ দিয়ে হু হু জল ঢুকে চলেছে তাতে আগামী দু-তিনদিনের মধ্যেই উত্তর ও দক্ষিন হুকুমতটোলা গ্রাম জলে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যা দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
সেচ দফতরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। জল ঢুকেই চলেছে, পাশাপাশি তীব্রতা বাড়ছে।