গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs গঙ্গাসাগরে অসুস্থ হয়ে মৃত্যু, অসুস্থ ৩ পুণ্যার্থীকে এয়ারলিফট

    গঙ্গাসাগরে অসুস্থ হয়ে মৃত্যু, অসুস্থ ৩ পুণ্যার্থীকে এয়ারলিফট

    0
    152
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গঙ্গাসাগর মেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। অবধেশ তিওয়ারি নামে বছর ৫৯-র ওই ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশের বাছারপুর এলাকায়। এছাড়াও অসুস্থ আরও ৩ জনকে এয়ারলিফ্ট করে কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গিয়েছে শনিবার গঙ্গাসাগরে স্নান সেরে নামখানার যাত্রীনিবাসে ফিরে গিয়েছিলেন অবধেশ। তড়িঘড়ি তাঁকে নামখানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসায় মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও উত্তরপ্রদেশের বাসিন্দা বছর ৭০-র ঠাকুর দাস, রাজকুমার পাণ্ডে, এরাজ্যেরই বাসিন্দা বছর ৮৫-র মহারানি মণ্ডলও অসুস্থ হয়ে পড়েন।

    তাঁদেরকে এয়ার অ্যাম্বুলেন্স করে দ্রুত কলকাতায় নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে। গতবছরের থেকেও এবছর বেশি পুণ্যার্থীর সমাগম হবে বলে আশাপ্রকাশ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এখনও পর্যন্ত ৪২ লাখ পুণ্যার্থী এসেছেন বলে খবর।