ব্যবসায়ী খুনে দোষী সাব্যস্ত ছোটা রাজন

0
190
Chhota Rajan convicted of businessman murder
Chhota Rajan convicted of businessman murder

২০০১ সালের ব্যবসায়ী খুনের মামলায় দাউদ ইব্রাহিমের এক সময়ের সঙ্গী ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০০১ সালে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি হত্যাকাণ্ডে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শুক্রবার এই মামলায় সাজা ঘোষণা করবে আদালত। ২০০১ সালে ৪ মে খুন হন সেন্ট্রাল মুম্বইয়ের গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক জয়া শেট্টি। নিজের হোটেলের মধ্যেই তাঁকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। তদন্তে জানা যায়, গ্যাংস্টার ছোটা রাজনকে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয়। পুলিশ জানতে পারে, মাফিয়াদের তরফে হুমকি মেলার পর পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল জয়া শেট্টিকে। তবে খুন হওয়ার ২ মাস আগে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পারে এই হত্যা মামলায় সরাসরি যোগ রয়েছে ছোটা রাজনের। যদিও সেই সময় পুলিশের হাত থেকে পালায় ইন্দোনেশিয়া পালায় ওই গ্যাংস্টার।২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে ভারতে এনে নতুন করে তাঁর বিরুদ্ধে চলা সমস্ত মামলার তদন্ত শুরু করে পুলিশ। এরপর সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৮ সালে ছোটা রাজনের যাবজ্জীবন সাজা হয়।