৪ ঘণ্টায় আবর্জনা পরিষ্কার কলকাতায়

0
147
ছবি সৌজন্যে : এক্স
শহরের আবর্জনা পরিষ্কারের জন্য বিশেষ অভিযানের সিদ্ধান্ত কলকাতা পুরসভার৷ জঞ্জালের ছবি তুলে পুরসভার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালেই মাত্র ৪ ঘণ্টার মধ্যে আবর্জনা সাফ করে দেবে জঞ্জাল সাফাই বিভাগ।
এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে এই অভিযান ৷ চলবে জুনের ৩ তারিখ পর্যন্ত। এই বিশেষ অভিযানের সূচনা পর্বে কলকাতার মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার। আবর্জনাময় এলাকা হিসেবে চিহ্নিত বা আবর্জনা স্তুপে ঢাকা এলাকাগুলোকে পরিষ্কার করতে নাগরিক সাহায্যের আবেদন করা হল পুরনিগমের তরফে। প্রতিটি ওয়ার্ডে আবর্জনা হটস্পট নথিভুক্ত করে সেই সমস্যার সমাধান করা হবে পুরনিগমের তরফে।
নাগরিকদের সমস্ত অভিযোগ রিয়েল টাইম গুগল ফর্ম ও ড্যাসবোর্ড ব্যবহার করে ট্র্য়াক করা হবে। সেই সঙ্গে, শহরবাসীদের জঞ্জাল পরিষ্কার সম্পর্কে সচেতন ও শিক্ষিত করে তোলা হবে এই অভিযানের মাধ্যমে।