
২৪ সালে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু ঘটনায় অভিযুক্ত জমির মালিক মহম্মদ শাহনওয়াজ গ্রেফতারি এড়াতে নাম পরিচয় বদলে আরব আমিরশাহিতে রয়েছেন।
অভিযুক্তকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে ইয়েলো কর্নার নোটিস জারি হয়েছে। তদন্তে কলকাতা পুলিশ জানতে পেরেছে আবুধাবিতে লুকিয়ে আছেন মহম্মদ শাহনওয়াজ। ২০২৪-র ১৩ মার্চ গার্ডেনরিচের ফতেপুর এলাকায় একটি অবৈধ নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয় ১৩ জনের।
ঘটনার পর থেকেই পলাতক জমির মালিক শাহনওয়াজ। তাঁর নামে লুক আউট নোটিস জারি হলেও গ্রেফতার করা যায়নি।






