পুজোর অনুদান ফেরালো গার্ডেনরিচ মুদিয়ালী ক্লাব

0
140
ছবি সৌজন্যে : নিজস্ব

আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে এবারও সরকারের দুর্গাপুজোর অনুদান ফিরিয়েছে গার্ডেনরিচ মুদিয়ালী ক্লাব। ২০২৪ সালে তিলোত্তমার হত্যার বিচার চেয়ে এই পুজো কমিটির রাস্তায় নেমেছিলেন আন্দোলনে।

তাদের বক্তব্য তিলোত্তমা যেহেতু বিচার পাইনি তাই তারা তাদের সিদ্ধান্তে অনড় তাই এবারও তারা দুর্গাপুজোর  সরকারি অনুদান নেবেন না। তাদের বক্তব্য যবে বিচার পাবে অপরাধীরা শাস্তি পাবে তারপর থেকেই তারা সরকারি অনুদান নেবেন এবং অনুদান ছাড়া পুজো তারা করে নেবেন তাতে খরচ একটু বেশি হবে। পুজো কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং সদস্যদের বক্তব্য এই সিদ্ধান্ত কারও একার নয় তাদের বক্তব্য পুজো কমিটির মেম্বার এবং পাড়ার লোকেদের সিদ্ধান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের আরও মত এই টাকা গুলো নষ্ট না করে যদি উন্নয়ন এর কাজে ব্যবহার করে তাতে আরো ভালো হয়।