চুল পড়া বন্ধ করতে উপকারে রসুন

0
163
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

প্রায় সবার ঘরেই রসুন থাকে। রসিয়ে খাবার খেতে ভালোবাসেন যারা, তাদের কাছে রসুনের কদর যথেষ্ট। কারণ, রান্নার স্বাদ বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার। তবে, চুল পড়া বন্ধ করতেও রসুন উপকারী।তবে ব্যবহার করতে হবে নির্দিষ্ট উপায়ে, আর তাতেই মিলবে সুফল।

এখন প্রশ্ন হল,রসুন কিভাবে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।রসুনে থাকা সালফার চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এ ছাড়া রসুনের জীবাণুরোধী ক্ষমতা রয়েছে। তার ফলে চুলের ত্বকে কোনো জীবাণু সংক্রমণ আটকায়।স্বাভাবিকভাবে তাতে চুল পড়া কমে।এবার প্রশ্ন হল,কিভাবে ব্যবহার করলে মিলবে সুফল? উত্তর হল রসুন তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি মাথায় মাখলে চুল পড়া কমবে। এই অবস্থায় কয়েক ভাবেই রসুন ব্যবহার করা যায়।প্রথমে,একটি পাত্রে নারকেল কিংবা অলিভ অয়েল নিন। তার মধ্যে সামান্য পরিমাণ থেঁতো করা রসুন দিন। মিনিট পাঁচেক ফুটিয়ে নিন।ঠাণ্ডা হলে একটি পাত্রে ছেঁকে নিন। এবার তা মাথায় মাখুন।৫-১০ মিনিট হালকা হাতে মাসাজ করুন।তাতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। কমবে চুল পড়া। মাত্র কয়েকদিন ব্যবহারে মিলবে সুফল।অথবা,৮-১০ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিন। এবার অল্প থেঁতো করে নিন। আধঘণ্টা শুকনো চুলের গোড়ায় মেখে রাখুন। রস শুকিয়ে গেলে চুল ঝেড়ে নিন। শ্যাম্পু করে ফেলার পর দেখবেন চুল চকচক করছে। আগের তুলনায় অনেক বেশি নরমও হয়ে গেছে।আবার,রসুন গুঁড়ো তৈরি করে নিতে পারেন। একটি বায়ুরোধী কৌটায় রেখে দিন।

সপ্তাহে কমপক্ষে একবার তেলের সঙ্গে মিশিয়ে ওই গুঁড়ো চুলের গোড়ায় মাখুন। চুল পড়া কমবে।তবে রসুন চুলের জন্য ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিন আপনার অ্যালার্জি হয় কি না।নইলে হিতে বিপরীত হতে পারে।