গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports জয়াসুরিয়ার চেয়ারে গ্যারি কারস্টেন

    জয়াসুরিয়ার চেয়ারে গ্যারি কারস্টেন

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতকে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন।শ্রীলঙ্কা ক্রিকেট,এসএলসি জানিয়েছে আগামী ১৫ এপ্রিল থেকে দু’ বছরের জন্য কারস্টেনের এই নিয়োগ কার্যকর হবে।

    উল্লেখ্য,সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া।কারস্টেন তার চেয়ারেই বসতে যাচ্ছেন। এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের হাই-পারফরম্যান্স সেন্টারের কাঠামো নতুন করে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই কারস্টেনকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।তার প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা,নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের জন্য লঙ্কান দলকে প্রস্তুত করা।গ্যারি কারস্টেনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তার অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০১৩ সাল পর্যন্ত নিজের দেশ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পালন করেন।

    ওই বছরই কারস্টেনের কোচিংয়ে তিন সংস্করণেই আইসিসি র‌্যাংকিংয়ে এক নম্বর দল হওয়ার স্বাদ পায় প্রোটিয়ারা। লঙ্কান দলে যোগ দেওয়ার আগে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন কারস্টেন।