
জ্বালানি সঙ্কট ও কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে হয়রানিতে রয়েছেন সাধারণ জনগণ। এরই প্রতিবাদে সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনটাই জানিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য। তিনি বলেছেন, জ্বালানি সমস্যা ও কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে হয়রানি সাধারণ মানুষের। তারই প্রতিবাদে এই মিছিল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, শুরু থেকেই অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁরা দূরদর্শিই নয়। সংঘাত শুরুর আগেই ইজরায়েল সফরে গেছিলেন নরেন্দ্র মোদী। কেন তিনি কিছু আঁচ করতে পারেননি, সেই প্রশ্নও তোলে তৃণমূল।এদিকে, এরপরই পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরি বলেছেন, বিশ্বের সঙ্কটের মধ্যেও জ্বালানির হাহাকার নিয়ে তৎপর রয়েছে কেন্দ্র সরকার। আর তাতে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। দেবশ্রীর আরও মন্তব্য, গ্যাস সমস্যা মিটবে এবং তা খুব শীঘ্রই হবে।
পশ্চিমবঙ্গে বেশি সমস্যা হচ্ছে কারণ এখানকার সমস্ত ডিলারদের গান পয়েন্টে রেখে গ্যাস তুলে নেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। আর যারফলে এই সমস্যার বেশি বাড়বাড়ন্ত দেখা হচ্ছে।
