পাইপলাইন থেকে গ্যাস লিক, আতঙ্ক দুর্গাপুরে

0
1285
ছবি সৌজন্যে : নিজস্ব

বাড়ি বাড়ি গ্যাস সরবরাহকারী পাইপলাইন ফেটে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরে। সিটি সেন্টার সংলগ্ন ওই এলাকা হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে।

এরপরেই মাটি ফুটে গ্যাস বেরতে থাকে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। তাঁরা গিয়ে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেন। এরপর মেরামতির কাজ শুরু হয়। দমকলের আধিকারিক পার্থসারথি ঘোষ জানিয়েছেন কাজ করতে গিয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে গিয়েছে।

তবে বিপদ এড়ানো গিয়েছে।