তারাতলা ব্রিজে এলপিজি গ্যাস লিক! পরিস্থিতি নিয়ন্ত্রণেও

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব
তারাতলা ব্রিজের উপর গাড়িতে থাকা এলপিজি সিলিন্ডারে গ্যাস লিককে কেন্দ্র করে আচমকা ছড়িয়েছে তীব্র আতঙ্ক। মঙ্গলবার সকালে, পৈলানের একটি পাম্পের দিকে গ্যাস রিফিল করাতে যাচ্ছিল ওই গাড়িটি।
৮টা নাগাদ, তারাতলা ব্রিজের ওপরে হঠাৎ গাড়িতে থাকা একটি সিলিন্ডারের মুখ খুলে যায়। মুহূর্তের মধ্যে ঝাঁঝালো গ্যাসে ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। বড়সড় কোনও দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের স্বার্থে তারাতলা ব্রিজের উপর সাময়িকভাবে সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দমকল ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, রাস্তায় গাড়ি চলার সময় প্রচণ্ড ঝাঁকুনির জেরেই হয়তো সিলিন্ডারের মুখটি আলগা হয়ে খুলে যায় এবং এই গ্যাস লিকের ঘটনাটি ঘটে। ব্রিজের ওপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় যান চলাচল শুরু হয়।