
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে উনুন জ্বালিয়ে রুটি সেঁকে প্রতিবাদে সামিল হয়েছেন মহিলা তৃণমূল। হাজরা মোড়ে রাস্তার ওপরেই উনুন জ্বালিয়ে রুটি সেঁকেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
পোস্টারে লেখা হয়েছে গ্যাসের ফানুস ভুগছে মানুষ। কেন্দ্রকে আক্রমণ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া দিয়ে মানুষকে অনেক গ্যাস দিয়েছে।
এখন মানুষ ওই গ্যাসের ফানুসে ভুগছেন। রাতের অন্ধকারে দাম বাড়িয়েছে। কারণ গৃহিনীরাই ম্যানেজ করে সংসার চালান। গ্যাসের দামবৃদ্ধি করে গৃহিনীদের বিপদে ফেলছে কেন্দ্র।








