
আবারও খাস কলকাতায় প্রতারণার চক্র। এবার গ্যাসের ভর্তুকির টাকা বেশি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লক্ষ চব্বিশ হাজারেরও টাকা খুইয়েছেন চেতলার এক বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, করোনার সময় ভর্তুকি কাটা হয়েছে মোট সাড়ে ৫ হাজার টাকা এবং ১৯ টাকার জায়গায় ২২০ টাকা করে গ্যাস অফিস থেকে পাইয়ে দেওয়া হবে বলে গ্যাস অফিসের কর্মীর পরিচয় দিয়ে ফোন করা হয় তাকে। এরপরই গ্যাস কোম্পানির নাম করে টাকা নেয় প্রতারকরা।
ইতিমধ্যে চেতলা থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার সেল।
