আমেরিকায় বন্ড ছাড়া স্থগিত আদানির, কমছে শেয়ার 

0
134
Sebi Adani nexus center in oppositions sights
Sebi Adani nexus center in oppositions sights
গৌতম আদানির বিরুদ্ধে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠতেই আমেরিকার বাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করেছে আদানি গ্রিন এনার্জি।বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নীরবতা ভাঙে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংশ্লিষ্ট সংস্থা আদানি গ্রিন এনার্জি।
সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি এবং একটি দেওয়ানি মামলা দায়ের করেছে। নিউ ইয়র্কের জেলা আদালতে মামলাগুলি দায়ের হয়েছে।
এতে তাদের সংস্থার বোর্ড সদস্য গৌতম আদানি ও সাগর আদানির নাম রয়েছে।এছাড়াও আমেরিকায় দায়ের হওয়া মামলায় বোর্ড সদস্য বিনীত জৈনের নাম রয়েছে বলে জানিয়েছে আদানি গ্রিন এনার্জি। বিবৃতিতে সংস্থা বলেছে, বিনীত জৈনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। এই অবস্থায় প্রস্তাবিত আমেরিকার ডলার ডিনোমিনেটেড বন্ডগুলির ব্যাপারে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার বাজারে ৬০ কোটি ডলার মূল্যের বন্ড ছাড়ার কথা ছিল আদানি গ্রিন এনার্জির।অন্যদিকে, কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরই আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর ২০ শতাংশ পর্যন্ত কমেছে। ভারতীয় শেয়ার বাজার থেকে এক ঘণ্টায় দু’লাখ কোটি টাকার সম্পদ হারিয়েছে আদানি গোষ্ঠী।