
বিতর্কের মধ্যে প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে নিজের হাতে মহাপ্রসাদ তৈরি করেছেন শিল্পপতি গৌতম আদানি। মঙ্গলবার সকালে ব্যক্তিগত বিমানে আমেদাবাদ থেকে প্রয়াগরাজ সস্ত্রীক পৌঁছে যান গৌতম আদানি।
মহাকুম্ভে গিয়ে সবার প্রথমেই তিনি চলে যান ইসকনের ক্যাম্পে। সোজা ঢুকে যান তাদের রান্নাঘরে। যোগ দেন রান্নার কাজেও।শুধু রান্না নয় মহাপ্রসাদ বিলি করতেও দেখা গিয়েছে শিল্পপতিকে।সম্প্রতি, ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভের মেলায় আগত পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন গৌতম আদানি। প্রতিদিন মহাকুম্ভ মেলা ৪০টি জায়গায় মহাপ্রসাদ বিতরণ হবে। অনুমান, প্রতিদিন মোট ৫০ লাখ পুণ্যার্থীদের খাওয়ানো হবে এই বিতরণ কেন্দ্রগুলি থেকে।
এদিন শিল্পপতি গৌতম আদানি উত্তরপ্রদেশের প্রশাসনিক মহলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মহাকুম্ভে এসে খুব ভাল লেগেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই, কুম্ভের ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনকে। যারা এত বড় একটি মেলাকে প্রতি মুহূর্তে সামলে চলেছে।
