
২০২৬-এর কলকাতা শেরিফ মনোনীত হয়েছেন পরিচালক-প্রযোজক গৌতম ঘোষ। অভিনেতা বসন্ত চৌধুরী, রঞ্জিত মল্লিকের মতোই অরাজনৈতিক সম্মাননীয় এই পদ পেলেন তিনি।
শুক্রবার চিঠি পান গৌতম ঘোষ। তাঁর মনের মানুষ, শঙ্খচিল ছবির পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সুপারিশক্রমে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে প্রতি বছর শহরের বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে এক জনকে কলকাতা শেরিফ হিসাবে মনোনীত করা হয়। এটি একটি অরাজনৈতিক এবং সম্মানসূচক পদ, এক বছরের জন্য নিয়োগ করা হয়। হাইকোর্ট তিন জনের একটি প্যানেল তৈরি করে এবং রাজ্যপাল তার মধ্যে থেকে শেরিফ নিয়োগ করেন।
পরিচালক গৌতম আরও জানিয়েছেন, আপাতত চেন্নাই যাচ্ছেন তিনি। তাঁর পুরনো ছবির রেস্টোরেশন’র জন্য। শহরের অনেক পুরনো ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে।
