
জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূল ছাড়ার মধ্যেই এবার শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। কলকাতা, বিধাননগর, চন্দননগরের পর শিলিগুড়ির পুরবোর্ডও কার্যত হাতছাড়া হল তৃণমূলের।
পুর কমিশনারকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবারই পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে করেছিলেন গৌতম দেব। ওই বৈঠকে তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ আরও একবছর ছিল। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব। ২০১৬-য় পুনর্নির্বাচিত হওয়ার পর পর্যটন মন্ত্রী হন তিনি। ২০২১-র নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়য়ের কাছে হেরে যান।
২০২২-এ শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে গৌতম দেবের নেতৃত্বে জয় পেয়েছিল তৃণমূল। ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে হেরে যান।
