
গাজায় যুদ্ধবিরতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরই জয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে তাঁর গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করার জন্য কোনও বিকল্প দেননি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করে বলেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, এটা মানতেই হবে। তাঁর সঙ্গে থাকলে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে এটা মানতেই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহু গাজার ব্যাপারটা অনেক দূর নিয়ে গিয়েছে এবং ইজরায়েল বিশ্বের অনেক সমর্থন হারিয়েছে। তিনি সেই সমর্থন আবার ফিরিয়ে আনবেন বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই মন্তব্য হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স ৪৭ এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, এরদোয়ান অনেক সাহায্য করেছেন। তিনি শক্ত মানুষ, তবে তিনি তাঁর বন্ধু এবং তিনি দারুণ কাজ করেছেন।
