গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International গাজার রাদওয়ানে আক্রমণ ইজরায়েলের 

    গাজার রাদওয়ানে আক্রমণ ইজরায়েলের 

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স

    গাজা শহর দখলের লক্ষ্যে আক্রমণ আরও বৃদ্ধি করেছে ইজরায়েল। এ বার স্থলপথে গাজার অন্যতম প্রধান জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়েছে ইজরায়েলি সেনার কয়েক ডজন ট্যাঙ্ক।

    একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, শেখ রাদওয়ান জেলার বিভিন্ন এলাকায় চলাফেরা করছে ইজরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজারগুলি। পিছনে মুহুর্মুহু শোনা যাচ্ছে বোমা-গুলির শব্দ। কখনও গোলাবর্ষণ করে, কখনও আবার ধোঁয়া-বোমা ছুড়তে ছুড়তে এগোচ্ছে সেনার গাড়ি। গাজায় ইজরায়েলের হামলা শুরুর আগে শেখ রাদওয়ানে ছিল কয়েক হাজার মানুষের বাস। গাজা শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি ছিল এই এলাকা। এরপরই পরিবারকে নিয়ে শহর ছেড়ে দক্ষিণে পালিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দা সাদ হামাদা। ইজরায়েলি সেনা-র বিবৃতিতে দাবি করা হয়েছে, ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ গাজা শহর ছেড়ে পালিয়েছেন। এই হামলার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে ইজরায়েল।

    সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বলেছেন, পণবন্দিদের মুক্তি এবং হামাসের পরাজয় নিশ্চিত করার চেষ্টা চলছে।