গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International গাজায় ৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে

    গাজায় ৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    ইজরায়েলের সামরিক হানাদারির মধ্যেই চরম দুর্ভিক্ষ গাজায়। সেখানে পাঁচ লক্ষ প্যালেস্টাইনি ক্ষুধার্ত। ওই অবস্থাতেই বেঁচে আছেন কোনও রকমে। এমনই চিত্র গাজার সর্বত্র। কারণ, ইজরায়েল সরকার অবরোধ করে রেখেছে গাজা।
    এর ফলে দুর্ভিক্ষের মুখে এই উপত্যকা। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন নামক এক সংস্থা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের করুণ চিত্র তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, দেড় বছর ধরে ভয়াবহ যুদ্ধের মুখোমুখি গাজা উপত্যকা। একই সঙ্গে খাদ্যসঙ্কট প্যালেস্টাইনিদের ঠেলে দিচ্ছে দুর্ভিক্ষের মুখে।মার্চ মাস থেকে গাজা অবরোধ করে রেখেছে ইজরায়েলি সেনা।
    ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রাণ বা বাণিজ্যিক পণ্য সরবরাহকারী ট্রাককে। তার জেরে তীব্র খাদ্যসঙ্কটের মুখোমুখি গাজ়াবাসী। হাজার হাজার শিশু অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি। অনাহারে মৃতের সংখ্যাও নেহাত কম নয়।