
রাষ্ট্রসংঘের উদ্যোগে পোলিও টিকাকরণের জন্য দিনে ৮ ঘন্টার যুদ্ধবিরতি শুরুর আগেই ভয়ঙ্কর হামলায় কেঁপে উঠেছে গাঁজা। এই হামলায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
দিনে দিনে লাগাতার ইজরায়েলি হামলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজায়। চারদিকের মৃতদেহের পাশাপাশি শরণার্থী শিবিরগুলোর বেহাল দশার সৃষ্টি হয়েছে। রোজকার কাজকর্ম করার জন্য পর্যাপ্ত জল নেই। এই বেহাল পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়েছে পোলিও। যার বাড়বাড়ন্তের কারণে এবার গাজায় দিনে ৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। শিশুদের টিকাকরণের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে পোলিও-র টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রবিবার থেকে এই টিকাকরণ শুরু হওয়ার আগেই ফের হামলায় কেঁপে উঠেছে গাজা।









