
ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার এখন দৈনন্দিন রুটিনেরই অংশ। তবে বাজারে এখন এত ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায় যে অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন না।
কেউ জেল ময়েশ্চারাইজার ব্যবহার করেন, কেউ আবার ভরসা রাখেন ক্রিম বেসড পণ্যের ওপর। কিন্তু দুটির কাজ এবং উপযোগিতা এক নয়। এদিকে,জুন মাসের ভ্যাপসা গরম, তার সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি,সব মিলিয়ে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি। এমন আবহাওয়ায় ত্বকের যত্নে কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, তা জেনে নেওয়া প্রয়োজন। অন্যদিকে,গরমকালে বেশির ভাগ মানুষ এমন ময়েশ্চারাইজার খোঁজেন, যা ত্বকে দ্রুত মিশে যাবে এবং মুখে চটচটে ভাব তৈরি করবে না। এই কারণেই জেল ময়েশ্চারাইজারের জনপ্রিয়তা বাড়ছে।সাধারণতঃ জেলভিত্তিক ময়েশ্চারাইজারে জলের পরিমাণ বেশি থাকে। ফলে এটি খুব দ্রুত ত্বকে শোষিত হয় এবং ত্বকের ওপর ভারী কোনও স্তর তৈরি করে না।ব্যবহার করার পরও ত্বক থাকে হালকা ও সতেজ।বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, ব্রণপ্রবণ বা বেশি ঘাম হয়, তাদের জন্য জেল ময়েশ্চারাইজার বেশ উপযোগী।এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, আবার অতিরিক্ত তেলতেলে ভাব সৃষ্টি করে না। গরমে মেকআপ করার আগে ব্যবহার করলেও অস্বস্তি কম হয়। এখন প্রশ্ন হলো,ক্রিম বেসড ময়েশ্চারাইজার কাদের জন্য? উত্তর হলো,ক্রিম বেসড ময়েশ্চারাইজারে সাধারণত কোকো বাটার, শিয়া বাটার বা বিভিন্ন তেলজাতীয় উপাদান থাকে।জেলের তুলনায় এগুলোর ঘনত্ব বেশি এবং দীর্ঘ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ওদিকে,যাদের ত্বক স্বাভাবিকের তুলনায় বেশি শুষ্ক, তাদের জন্য ক্রিম বেসড ময়েশ্চারাইজার ভালো পছন্দ হতে পারে। এছাড়া যারা দীর্ঘ সময় এসি ঘরে কাজ করেন, তাদের ত্বক দ্রুত আর্দ্রতা হারায়। সেক্ষেত্রে জেলের তুলনায় ক্রিম ত্বককে বেশি সুরক্ষা দিতে পারে। এবার প্রশ্ন হলো,জেল না ক্রিম,কোনটি বেছে নেবেন? আসলে এর উত্তর নির্ভর করে আপনার ত্বকের ধরন ও জীবনযাপনের উপর। যেমন,জেল ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন যদি ত্বক তৈলাক্ত বা ব্রণপ্রবণ হয়,গরম ও আর্দ্র আবহাওয়ায় থাকেন,হালকা অনুভূতির স্কিনকেয়ার পছন্দ করেন।আর ক্রিম বেসড ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন যদি,ত্বক শুষ্ক হয়,দীর্ঘ সময় এসি পরিবেশে থাকতে হয়,রাতের স্কিনকেয়ারে বেশি আর্দ্রতা চান।অন্যদিকে,একটি ময়েশ্চারাইজার সবার জন্য সমান কার্যকর হয় না।
গরমে জেল যেমন আরাম দিতে পারে, তেমনি শুষ্ক ত্বক বা এসি-নির্ভর পরিবেশে ক্রিম হতে পারে বেশি উপকারী। তাই ত্বকের প্রয়োজন বুঝেই ময়েশ্চারাইজার নির্বাচন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।








