জেমিনাই : ১০ বছরের রহস্য ২ দিনে সমাধান

0
128
ছবি সৌজন্যে : সংগৃহীত

যে বৈজ্ঞানিক রহস্যের সমাধান করতে বিজ্ঞানীদের ১০ বছর সময় লেগেছিল তা দু’ দিনেই সমাধান করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।গুগলের এআই মডেল জেমিনাই-এর শেষ কো সায়েন্টিস্ট নামের ফিচারটিকে নিজস্ব ধারণা,তত্ত্ব, বিশ্লেষণ ও গবেষকদের সহকর্মী হিসাবে কাজ করার জন্য নকশা করা।অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স বা, এএমআর নামের এক সুপারবাগের রহস্য সমাধানের জন্য এক দশক ধরে কাজ করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডন-এর বিজ্ঞানীরা।

তাদের অনুমান, এটি এমন এক সুপারবাগ,যা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে ও ২০৫০ সালের মধ্যে প্রতি বছর লাখ লাখ মানুষকে মেরে ফেলতে পারে।সুপারবাগ হচ্ছে ব্যাকটেরিয়ার একটি অণুজীব,যা একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে। এর এই প্রতিরোধ সক্ষমতার কারণই ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি সংক্রমণের চিকিৎসার বিষয়টিকে কঠিন করে তুলেছে।প্রচলিত গবেষণা পদ্ধতি ব্যবহার করে এ সম্পর্কে একটি তত্ত্ব তৈরি করেছে গবেষণা দলটি।

এরপর তারা প্রমাণ পেয়েছে, কীভাবে বিভিন্ন ব্যাকটিরিয়া নতুন ডিএনএ সংগ্রহ করে, যার ফলে এরা আরও কার্যকর হয়ে ওঠে।গবেষণাটি শেষ হওয়ার পর গুগলের জেমিনাইয়ের কো সায়েন্টিস্ট’ ফিচারকে সুপারবাগটি নিয়ে প্রশ্ন করতে মার্কিন সার্চ জায়ান্টির সঙ্গে পার্টনারশিপ করেন ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা।