ক্রোমে মিলবে জেমিনাই অ্যাসিসট্যান্ট

0
128
ছবি সৌজন্যে : এক্স

গুগল ক্রোমে এআই চালিত অ্যাসিসট্যান্ট জেমিনাই এখন আর সাবস্ক্রিপশনধারীদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কোম্পানিটি আমেরিকার ইংরেজী ভাষাভাষী সব ডেস্কটপ ইউজারের জন্য ফিচারটি ওপেন করতে শুরু করেছে।

এখন থেকে উইন্ডোজ কিংবা ম্যাক যে কোনো ডিভাইসে ক্রোম খুললেই ব্রাইজারের উপরের অংশে একটি নতুন আইকন দেখা যাবে। সেটি চাপলেই জেমিনাই চালু হয়ে যাবে আর ইউজার সরাসরি ব্রাউজারের ভেতরেই নানা ধরনের অনুরোধ জানাতে পারবেন। ডেস্কটপের পাশপাশি স্মার্টফোনেও এ সুবিধা যুক্ত হচ্ছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে পাওয়ার বাটন ধরে রাখলেই চালু হবে জেমিনাই। আইওএস ইউজারদের জন্য ক্রোম অ্যাপের ভেতরে ফিচারটি আনার কাজ চলছে। উল্লেখ্য,ক্রোমে জেমিনাই আনার ঘোষণা প্রথমবার করা হয় গুগল আই/ও ২০২৫ সম্মেলনে। তখন কেবল এআই প্রো বা এআই আল্ট্রা সাবস্ক্রিপশনধারীরাই এই ফিচার ব্যবহার করতে পারতেন। তবে নতুন আপডেটে জেমিনাই আরও শক্তিশালী রূপ নিয়েছে। এখন এটি একই সময়ে একাধিক ট্যাবে কাজ করতে পারে এবং ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য তুলনা ও সারসংক্ষেপ তৈরি করতে পারে।সবচেয়ে আলোচিত সংযোজন হলো নতুন,রিকল ফিচার। এটি ইউজারের ব্রাউজিং হিস্ট্রি বিশ্লেষণ করে ভুলে যাওয়া তথ্য খুঁজে বের করতে সাহায্য করবে। যেমন ইউজারকারী বলতে পারেন স্কুল খোলার কেনাকাটা নিয়ে পড়া সেই ব্লগটা কোথায় ছিল? এর উত্তর সঙ্গে সঙ্গেই হাজির করবে জেমিনাই।এ ছাড়া গুগলের অন্যান্য সার্ভিসের সঙ্গেও আরও ভালোভাবে কাজ করবে এআই অ্যাসিসট্যান্টটি।

ক্যালেন্ডারে মিটিং শেডিউল করা,ইউটিউব ভিডিও জন্য টাইমস্ট্যাম্প তৈরি করা কিংবা গুগল ম্যাপস থেকে নির্দিষ্ট তথ্য বের করা সবই এখন সম্ভব জেমিনাইর মাধ্যমে।