গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology এশিয়া অঞ্চলে গুগল ক্রোমে জেমিনাই

    এশিয়া অঞ্চলে গুগল ক্রোমে জেমিনাই

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকায় সফলভাবে চালুর পর এবার এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট জেমিনাই ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মেই এখন থেকে সরাসরি ক্রোম ব্রাউজারের ভেতর থেকে এআইয়ের এসব সুবিধা উপভোগ করা যাবে।

    এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে চ্যাটবটটি চালু করছে গুগল।এর আগে, এ বছরের শুরুতে কানাডা, ভারত ও নিউ জিল্যান্ডের ইউজারদের জন্য ক্রোমে জেমিনাই ব্যবহারের সুযোগ দিয়েছিল মার্কিন সার্চ জায়ান্টটি।জাপান বাদে উপরে দেশগুলোর সবাই ডেস্কটপ ব্রাউজার ও আইফোন বা আইপ্যাড অ্যাপের মাধ্যমে ক্রোমে জেমিনাই ব্যবহার করতে পারবেন। জাপানে আপাতত আইওএস ডিভাইসে এ সুবিধাটি পাওয়া যাচ্ছে না।ব্রাউজারে জেমিনাই ব্যবহার করতে স্ক্রিনের ওপরের ডানদিকে থাকা আস্ক জেমিনাই আইকনটিতে ট্যাপ করতে হবে।এরপর স্ক্রিনের একপাশে একটি সাইডবার খুলবে, যা ব্যবহার করে ব্রাউজারের সবগুলো ট্যাব খোলা রেখেই জেমিনাইয়ের সঙ্গে চ্যাটিং করা যাবে।সেখান থেকে গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ,ন্যানো ব্যানানা টু ব্যবহারেরও সুযোগ দিচ্ছে গুগল।এ ছাড়া জেমিনাইয়ের সঙ্গে গুগলের অন্যান্য অ্যাপের সমন্বয় থাকায় চ্যাটবট থেকেই সরাসরি ক্যালেন্ডারে কোনো ইভেন্ট বা কাজ অ্যাড করা যাবে।

    ব্রাউজারে জেমিনাই ব্যবহার করতে না চাইলে ইউজাররা ইন্টারফেসের ওপরের শর্টকাট আইকনটির ওপর রাইট বাটন ক্লিক করে তা আনপিন করে দিতে পারবেন। এতে আইকনটি সেখান থেকে সরে যাবে।