গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ভালোবাসায় ভাসছেন জেনেলিয়া

    ভালোবাসায় ভাসছেন জেনেলিয়া

    0
    165
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা,মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খানের নতুন ছবি সিতারে জামিন পার-এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায় ফিরেছেন। আর ফিরেই বাজিমাত করেছেন তিনি। দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন অভিনেত্রী, যা নিয়ে নিজেও বিস্মিত জেনেলিয়া।

    জানে তু ইয়া জানে না দিয়ে বলিউডে পরিচিতি পাওয়া জেনেলিয়া বলেছেন, গত ১০ বছরে খুব বেশি কাজ করেননি। কেবল কয়েকটি ওটিটি প্রজেক্ট ও বন্ধুদের আহ্বানে গানে কাজ করেছেন। ভাবতেন, দর্শক হয়তো তাঁকে ভুলে গেছে। তাই এখন দর্শকের ভালোবাসা পাওয়াটা তাঁর কাছে বিশাল কিছু।ছবিতে জেনেলিয়ার সহ-অভিনেতা আমির খান। জানা গেছে, আমিরই প্রথম চেয়েছিলেন তাকে ছবিতে অভিনয় করাতে।একদিন রীতেশ দেশমুখের সঙ্গে আলাপে আমির জানতে চান,জেনেলিয়া এখনো কাজ করছেন কিনা। ইতিবাচক উত্তর পেয়ে আমির পরিচালক আর এস প্রসন্নের সঙ্গে দেখা করতে বলেন জেনেলিয়াকে। তিনি অডিশন দেন এবং পেয়ে যান গুরুত্বপূর্ণ চরিত্রটি।জেনেলিয়া বলেছেন,  ২০ বছর পর অডিশন দেওয়া অদ্ভুত মনে হতে পারে।

    কিন্তু তাঁর এতে কোনো আপত্তি নেই। বরং দারুণ উৎসাহিত ছিলেন।তিনি আরও বলেছেন, এই ছবির সাফল্য চেয়েছিলেন ওদের জন্য, যারা বিশেষভাবে সক্ষম। ছবিটি যেভাবে দর্শকের হৃদয় ছুঁয়েছে, তাতেই আনন্দিত। ভালো কাজ করলে মানুষ সেটি গ্রহণ করে,এই বিশ্বাস অভিনেত্রী জেনেলিয়া ডি সুজার আগেও ছিল, এখন আরও দৃঢ় হলো।