আমেরিকার হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ তুলে দেন জেনারেল মুশারফ !

0
190
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাকিস্তানের প্রয়াত প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফের সময়ে পরমাণু অস্ত্রের ক্ষমতা ও নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছিল ইসলামাবাদ। ভারত পাকিস্তান সংঘাত পর্বে এমনই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ -র প্রাক্তন কর্মকর্তা জন কিরিয়াকু।

তিনি বলেন, পরমাণু অস্ত্রের কমান্ড এবং নিয়ন্ত্রণ বেশ কয়েক বছর আগেই পাক সরকার একজন মার্কিন জেনারেলের হাতে তুলে দিয়েছে। ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে।

কোটি কোটি ডলার অনুদান দিয়ে জেনারেল পারভেজ মুশারফকে কিনে নিয়েছিল আমেরিকা। তিনিই পরমাণু অস্ত্রের চাবি এক মার্কিন জেনারেলের হেফাজতে দিয়েছিলেন। প্রসঙ্গত, কিরিয়াকু এক সময়ে পাকিস্তানে ছিলেন। গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে ২০১২ সালে কিরিয়াকুকে গ্রেফতার করেছিল মার্কিন প্রশাসন।