
দেশের ৩০তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেনান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
মাত্র ৪ মাসের মধ্যেই পদন্নতি হয়েছে তাঁর। লাদাখ, অরুণাচল প্রদেশে চিনা সেনার আগ্রাসন রুখতে সেনাবাহিনীতে ৪ দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই আধিকারিকের উপরই ভরসা রাখছে কেন্দ্র।উপেন্দ্র দ্বিবেদীর দীর্ঘ ৪০ বছরের সার্ভিস কেরিয়ারে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে, কর্মসূত্রে উত্তর ও পূর্ব ভারতকে কার্যত চষে ফেলেছেন তিনি। ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসের কমান্ড অফ রেজিমেন্ট হিসেবে কর্মজীবন শুরু করে একে একে আসাম রাইফেলস ব্রিগেড, ইন্সপেক্টর জেনারেল, আসাম রাইফেলস(পূর্ব), হিমাচল প্রদেশের ৯ কর্পস-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়া ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্থান আর্মি কম্যান্ডারের ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন উপেন্দ্র দ্বিবেদী। অন্যদিকে, এবার এই দুই সহপাঠী, দুই স্কুলের বন্ধু দায়িত্ব পেয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই প্রধান শাখার। তাঁরা হলেন ভারতীয় সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নৌবাহিনীর প্রধানের দায়িত্ব অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি। ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে এই ঘটনা প্রথম।









