গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology জেনারেটিভ এআই ‘ভয়ংকর’: জেমস ক্যামেরন

    জেনারেটিভ এআই ‘ভয়ংকর’: জেমস ক্যামেরন

    0
    63
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভিজুয়াল ইফেক্ট প্রযুক্তির দুনিয়ায় নতুন দুয়ার খুলে দিয়েছেন জেমস ক্যামেরন,বিশেষ করে পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তির জাদুতে অ্যাভাটার সিরিজের সিনেমার নীলাভ বিভিন্ন চরিত্র যেন কল্পনার আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে আমাদের কাছে।সবচেয়ে আধুনিক ভিজুয়াল ইফেক্টসের ব্যবহার ক্যামেরনের সিনেমায় একটি সাধারণ বৈশিষ্ট্য,যেখানে অ্যাভাটার সিরিজের কথা আসবেই।

    আর একটু বেশিদিন ধরে যারা এই পৃথিবীতে আছেন, তারা বলবেন টার্মিনেটরের কথা।তবে এত উন্নত প্রযুক্তি ব্যবহারের পরও জেনারেটিভ এআইয়ের পক্ষে নন বলে জানিয়ে দিয়েছেন হলিউডে একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়া নির্মাতা জেমস ক্যামেরন,। তার আসন্ন সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ-এর মুক্তির আগে এক সাক্ষাৎকারে এআই নিয়ে কথা বলেছেন সিনেমাটির নির্মাতা, যেখানে এআইয়ের কাজকে,ভয়ংকর হিসেবে বর্ণনা করেছেন তিনি।টাইটানিক ও অ্যাভাটার’সহ সর্বকালের সবোর্চ্চ আয় করা চারটি সিনেমার মধ্যে তিনটিরই পরিচালক ক্যামেরন। তিনি বলেছেন, পারফরম্যান্স ক্যাপচার মানে, যেখানে একজন অভিনেতার অভিনয় রেকর্ড করে ডিজিটাল শিল্পীদের জন্য একটি ছাঁচ তৈরি করা হয়,যা শুনতে জেনারেটিভ এআইয়ের মতোই লাগতে পারে।

    তবে বাস্তবে বিষয়টি,একেবারে ভিন্ন।ক্যামেরন বলেছিলেন, গোটা বিশ্বে অস্ত্র প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার যদি নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে তবে তা এমন এক বিপর্যয়কর ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যেতে পারে যেমনটি তিনি তার টার্মিনেটর সিরিজে কল্পনা করেছিলেন।