জেনমোজি : চ্যাটের সময় পছন্দমতো ইমোজি

0
3947
ছবি সৌজন্যে :সংগৃহীত

ফোনে কিংবা সোশ্যাল মিডিয়ার ইনবক্সে চ্যাটের সময় ব্যবহার করা হয় নানান ইমোজি। যা মেসেজিং প্ল্যাটফর্মগুলোই আছে। তবে এখন চ্যাটের সময় যখন যা প্রয়োজন ইচ্ছামতো ইমোজি তৈরি করতে পারবেন।

এর মাধ্যমেই সিরি-র পরিষেবার ব্যাপ্তি কয়েক গুণ বেড়েছে। এর পাশাপাশি ইমেজ প্লেগ্রাউন্ড, ইমেজ চেঞ্জ, জেনমোজির মতো একাধিক ফিচার অ্যাড হয়েছে এতে। জেনমোজি ফিচারের মাধ্যমে অ্যাপলের আইফোন বা আইপ্যাডে ইমোজি তৈরি করতে পারবেন আপনি। অর্থাৎ প্রচলিত ইমোজি ব্যবহার করতে যদি আগ্রহী না হন, তাহলে আপনার কাছে থাকবে বিকল্প তৈরির সুযোগ। জেনমোজির মাধ্যমে নিজের ইচ্ছামতো ইমোজি বানিয়ে ব্যবহার করতে পারেন আপনি।তবে জেনমোজি তৈরির জন্য আপনাকে কোনো কনভারসেশন করতে হবে।কোনো কথোপকথনের টেক্স ফিল্ডে গিয়ে ক্লিক করলে স্মাইলি আইকন বা গ্লোব আইকন পাবেন।সেখানে ট্যাপ করলে ফের একটি টেক্স বার পাবেন। সেখানে আপনি কী ধরনের ইমোজি তৈরি করতে চাইছেন, তার বর্ণনা লিখতে হবে। এরপর,ডান অপশন প্রেস করলেই তৈরি হয়ে যাবে পছন্দের ইমোজি। সেই ইমোজি ব্যবহার করতে পারবেন আপনি। ইচ্ছা এবং প্রয়োজনমতো তা তৈরিও করে নিতে পারবেন।চাইলে জেনমোজি ব্যবহার নাও করতে পারেন। আপনার যদি মনে হয় প্রথাগত ইমোজি ব্যবহার করবেন, সে সুযোগও থাকবে।

কোনো জেনমোজি তৈরি করে ব্যবহারর পর তা ডিলিটও করে দেওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করেই এই ফিচার তৈরি করা হয়েছে। জেনমোজির সাহায্যে কারো ছবি ব্যবহার করেও ইমোজি তৈরি করতে পারবেন।