গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International সুদানে গণহত্যা : আরএসএফে ওপর নিষেধাজ্ঞা

    সুদানে গণহত্যা : আরএসএফে ওপর নিষেধাজ্ঞা

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস,আরএসএফ, উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার দখলের পর মাত্র তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে।

    এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দারফুরের গভর্নর মিননি আরকো মিনাওই।এই সংখ্যা আগের ধারণা করা মৃত্যুর হিসাবের চেয়ে বহু গুণ বেশি। এর আগে বিভিন্ন কর্মকর্তা ও মানবিক সহায়তাকারীরা মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫০০ জনের বেশি বলে উল্লেখ করেছিলেন। এদিকে,সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের অন্যতম শীর্ষ নেতা আবদেল রহিম হামদানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন ,ইইউ।রহিম বাহিনীটির দ্বিতীয় শীর্ষস্থানীয় কর্তা ও এর প্রধান মোহাম্মেদ হামদান দাগালোর ভাই।অন্যদিকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে দু’ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে দলটি। তাদের বিরুদ্ধে গণহত্যা ও বর্বরতা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, রহিমের বাহিনীর নির্যাতনের কারণেই এই ব্যবস্থা।এর মধ্যে রয়েছে গত মাসে দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশের দখল।

    ইইউ এসব বর্বরতার সর্বোচ্চ নিন্দা জানায়।  ইউরোপীয় কমিশন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় আবদেল‑রাহিম হামদানকে ইরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে, তার কিছু সম্পদ ফ্রিজ করা হয়েছে। এছাড়া ইইউ-এর ২৭টি দেশ থেকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো লভ্যাংশ বা অন্যান্য সম্পদ ব্যবহার করতে পারবেন না।