
চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ সরে দাঁড়ালেন আইসিসি’র সিইও জেফ অ্যালারডাইস।পদত্যাগ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা।
পদত্যাগের আগে তিনি চার বছর এই দায়িত্ব পালন করেছেন। এক বিজ্ঞপ্তিতে অ্যালারডাইসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন অ্যালারডাইস।সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় মনে হয়েছে তার কাছে।উল্লেখ্য,গত বছরের ১ ডিসেম্বর বিসিসিআই-র জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। তার দায়িত্ব গ্রহণ করার দু’ মাসের মধ্যে সরে দাঁড়িয়েছেন অ্যালারডাইস।বিদায়ী বার্তায় ৫৭ বছর বয়সী অ্যালারডাইস বলেছেন, প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে গর্ববোধ করছেন তিনি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ,আইসিসি’র সিইও হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। অন্যদিকে,ক্রিকেট অস্ট্রেলিয়ার,সিএ ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন শেষে ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস।
শুরুতে তিনি আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন। এরপর ২০২১ সালের নভেম্বরে জেফ অ্যালারডাইস সংস্থাটির সিইও হিসেবে নিয়োগ পান পূর্ণকালীন দায়িত্বে।
