
হিন্দ আতঙ্ক এবং হিন্দু-বিদ্বেষ রোখার জন্য আমেরিকার প্রথম কোনও প্রদেশ হিসাবে বিল এনেছে জর্জিয়া। বিলটি আইনে পরিণত হলে হিন্দুবিদ্বেষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এসবি ৩৭৫ নামে ওই বিলটি জর্জিয়ার আইনসভায় পেশ করা হয়েছে। বিলটিতে সমর্থন রয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেরই। জর্জিয়া প্রদেশে প্রায় ৪০ হাজার হিন্দুর বাস।
সেখানে গত কয়েক বছরে আমেরিকার হিন্দুদের বিরুদ্ধে হিংসা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। গাভিষ্টি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে আমেরিকায় হিন্দুদের বিরুদ্ধে ১ হাজার ৩১৪ টি ধর্মীয় হিংসা-র ঘটনা ঘটেছে।








