গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকার চেষ্টা

    বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকার চেষ্টা

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স
    ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় দুর্বলতা ও গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট-এক প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে।
    বিক্ষোভে অংশ নেয়া হাজার হাজার মানুষ জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। বিরোধী প্রধান দলগুলো স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান না মেনে নির্বাচন বয়কট করে আন্দোলনকে তীব্র করেছে। বিক্ষোভের অন্যতম সংগঠক ও অপেরা কণ্ঠশিল্পী পাতা বুড়চুলাদজে আগে থেকেই শাসক দলের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছিলেন। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করেছে। পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে। পরে পুলিশের হাতে অনেক বিক্ষোভকারী আটক হয়েছেন। গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম বিজয় দাবি করার পর থেকে দেশটি রাজনৈতিকভাবে অচলাবস্থায় রয়েছে।
    ইইউপস্থি বিরোধী দলগুলো বারবার অভিযোগ তুলছে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় টিকে রয়েছে শাসকদল। এ অভিযোগের জেরে সরকারের সঙ্গে ইইউ-তে যোগদানের আলোচনা আপাতত স্থগিত রয়েছে।