পুতিনের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না জার্মানি

0
311
Germany is not paying attention to Putins threats
Germany is not paying attention to Putins threats

মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের হুমকি উপেক্ষা করল জার্মানি। জার্মানিতে আরো ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে আমেরিকা।

পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম ক্রুজ মিসাইল মোতায়েন করবে তারা।পুতিন জানিয়েছেন, সে ক্ষেত্রে তিনিও পাল্টাব্যবস্থা নেবেন।জার্মান সরকারের বক্তব্য, পুতিনের বক্তব্য তারা দেখেছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বলেছেন, এই ধরনের মন্তব্য করে জার্মানিকে ভয় দেখানো যাবে না।সহকারী মুখপাত্র হফম্যান বলেছেন, পুতিনের মন্তব্য দেখেছেন। নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধু পারমাণবিক প্রতিরোধক হিসেবে।রাশিয়ার সাম্প্রতিক কার্যকলাপের ফলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরো জানিয়েছেন, রাশিয়ার কার্যকলাপ ইউরোপের কৌশলগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই জার্মানির একটা প্রতিরোধক দরকার।