গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports বসনিয়ার জালে জার্মানির ৭ গোল

    বসনিয়ার জালে জার্মানির ৭ গোল

    0
    110

    উয়েফা নেশনস লিগে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জার্মানি। এই টুর্নামেন্টের ইতিহাসে বসনিয়ার বিপক্ষে জার্মানদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। জার্মানির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই।

    জার্মাানির ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়নে হওয়া এই ম্যাচটি ছিল গ্রুপসেরা নিশ্চিত করার।আর এই ম্যাচে রেকর্ড গড়ে এক এক করে ৭ গোল দিয়েছে জার্মানি। জার্মানির হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস এবং টিম ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা।২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লেইনডিয়েনস্ট। ম্যাচে ৩৭ মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ আরেকটি গোল করলে জার্মানি ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায়।

    দ্বিতীয়ার্ধে ৫০ ও ৫৭ মিনিটে টানা দুটি গোল করেন বায়ার লেভারকুসেনে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে।আর ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন ৭৯ মিনিটে।

    ছবি  সৌজন্যে : এক্স