গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন জার্মানির

    পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন জার্মানির

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স

    বড় আসরের বড় দল, জার্মানির সেই তকমা এখন হাসির উপকরণ হওয়ার পথে। গত দুটো বিশ্বকাপে গ্রুপ পর্বই উতরাতে পারেনি জার্মানরা, গত দুটো ইউরোতে আটকে গেছে সেমি-ফাইনালের আগেই।

    তবে অতীতের সুসময়কে আবার ফিরিয়ে আনতে চান ইউলিয়ান নাগেলসমান।মাত্রই বিশ্বকাপ বাছাই শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে জার্মানির কোচ বলছেন, লক্ষ্য তাদের আরেকটি বিশ্বকাপ ট্রফি।স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে জার্মানি। পরের ম্যাচে রোববার তাদের প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড।আপাতত তাদের সামনে চ্যালেঞ্জ বাছাই পার হয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া। তবে নাগেলসমান এখনই চোখ রাখছেন বিশ্বকাপ ট্রফি-র মঞ্চে। তাঁর মনে হয়, এটি ভালো লক্ষ্য যে তাঁরা বিশ্বকাপ জিততে চান। তিনি শতভাগ নিশ্চিত যে, তাঁর দলের কোনো ফুটবলারই এখানে ভিন্ন কিছু বলবে না। ভিন্ন কিছু ভাবলে পথচলার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই।উল্লেখ্য,এই গ্রুপের অন্য দল লুক্সেমবার্গ।পরিস্কারভাবেই তাই গ্রুপ ফেভারিট জার্মানি। তবে কোনো কিছুইকেই সহজ না ধরে নিয়ে প্রক্রিয়ার পথ ধরে ছুটতে চান কোচ।

    এদিকে নাগেলমানের কোচিংয়ে প্রথম বড় আসরে গত ইউরোতে কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে জার্মানি। পরে নেশন্স লিগে তারা হেরে যায় পর্তুগাল ও ফ্রান্সের কাছে।