অবসরে জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

0
111
ছবি সৌজন্যে : এক্স

জাতীয় দলের অধ্যায় চুকেবুকে গেছে বেশ আগেই। ক্লাব ফুটবলেও আপাতত ছিল না কোনো আশ্রয়। নতুন ঠিকানার দিকে না ছুটে এবার পথচলাই থামিয়ে দিলেন জেরোম বোয়াটেং।

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।জার্মানির জার্সিতে তাঁকে শেষ দেখা গেছে ২০১৮ সালে। ক্লাব ক্যারিয়ারে শেষ খেলছিলেন অস্ট্রিয়ান ক্লাব লাস্ক লিন্সে। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল তার। তবে ১৯ অগাস্ট পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি শেষ হয়ে যায়। ঠিক এক মাস পর বিদায়ের ঘোষণা করেছেন ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।উল্লেখ্য পেশাদার ফুটবলে ১৮ বছরের ক্যারিয়ারে সাতটি ক্লাবে খেলেছেন বোয়াটেং।তবে ফুটবলবিশ্বে তার মূল পরিচয় বায়ার্নে বোয়াটেং হিসেবেই।২০১১ সালে ম্যানচেস্টার সিটি থেকে জার্মানির সবচেয়ে বড় ক্লাবে যোগ দেন তিনি। এই ক্লাবে ১০ বছরে ৯টি বুন্ডেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ক্লাব বিশ্বকাপসহ ২২টি ট্রফি জয়ের স্বাদ পান তিনি।জার্মানির হয়ে খেলেছেন তিনি ৭৬ ম্যাচ। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন সেন্টারব্যাক জেরোম বোয়াটেং।

২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়া জার্মানি দলেও তিনি ছিলেন।২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর দুই সিজন ছিলেন তিনি অলিম্পিক লিওঁতে। পরে ইতালির ক্লাব সালেরনিতানা হয়ে গত বছর যোগ দেন লাস্কে।