গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports উরুগুয়ের সঙ্গে ড্র করল ব্রাজিল

    উরুগুয়ের সঙ্গে ড্র করল ব্রাজিল

    0
    165
    Brazil drew with Uruguay
    Brazil drew with Uruguay

    শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে জিততে পারল না কেউ। অনেক সুযোগ হারানোর ম‍্যাচ শেষ হলো সমতায়।

    বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে পয়েন্ট ভাগাভাগি করল দুই প্রাক্তন বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। ১-১ গোলে শেষ হয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াই। দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। একটু পরেই ব্রাজিলকে সমতায় ফেরান জেহসন।স্কোর লাইনেই কেবল সমতা। এছাড়া বাকি সব দিক থেকেই ঘরের মাঠে এগিয়ে ছিল ব্রাজিল। ডি বক্সে বেশ কয়েকবার বল পেলেও দুর্বল শটে সুযোগ নষ্ট করে মার্সেলো বিয়েলসার দল।প্রথম সুযোগ পায় ব্রাজিল। তৃতীয় মিনিটে দুরূহ কোণ থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। ২১ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন ফাকুন্দো পেলিস্ত্রি। ডি বক্সে বল পেলেও ঠিক মতো শট নিতে পারেননি উরুগুয়ের তরুণ ফরোয়ার্ড ফাকুন্দো। ৩৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।পাঁচ মিনিট পর উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দের আচমকা শটও ব‍্যর্থ হয় একইভাবে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল পেয়েই যাচ্ছিল ব্রাজিল। রাফিনিয়ার কর্নারে ইগো জেসুসের হেড ব‍্যর্থ করে দেন উরুগুয়ে গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সুযোগ পান সাভিনিয়ো। ম‍্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ‍্যে। রাফিনিয়ার রক্ষণচেরা পাসে দারুণ সুযোগ আসে ভিনিসিউসের সামনে। দারুণ গতিতে ঝলকে দেখালেও আসল কাজটা করতে পারেননি তিনি। শট পেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। স্বাগতিকদের চমকে দিয়ে ৫৫ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন ভালভের্দে। ৭ মিনিট পর দূরপাল্লার শটেই দারুণ এক গোলে সমতা ফেরায় ব্রাজিল। রাফিনিয়ার ক্রস হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন রদ্রিগো বেন্তানকুর। সফল হননি তিনি, ডি বক্সের মাথায় পেয়ে জোরালে ভলিতে ঠিকানা খুঁজে নেন জেহসন।৬৪ মিনিটে এগিয়েও যেতে পারত ব্রাজিল। একটু আগে বদলি নামা গাব্রিয়েল মার্তিনেল্লির বুলেট গতির শট গ্লাভসে নেন উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রোচেত।

    চার মিনিট পর সফরকারীদের এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন রদ্রিগো আগিরে। কিন্তু বিপজ্জনক জায়গায় বল পেয়েও ঠিক মতো শট নিতে পারেননি রদ্রিগো আগিরে।

    ছবি  সৌজন্যে : এক্স