!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Sports মাদ্রিদকে স্তব্ধ করে গেতাফের জয়

    মাদ্রিদকে স্তব্ধ করে গেতাফের জয়

    0
    25
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে ফিনিশিংয়ে ভুগল রিয়াল মাদ্রিদ। তাদের মাঠে স্মরণীয় এক জয়ের উল্লাসে মাতল গেতাফে।

    সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা। প্রথমার্ধে দুর্দান্ত এক গোলে ব্যবধান গড়ে দিয়েছেন মার্তিন সাত্রিয়ানো।২০০৮ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম বের্নাবেউয়ে রিয়ালকে হারাল গেতাফে।ঘরোয়া লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল রিয়াল। গত রাউন্ডে ওসাসুনার মাঠে ২-১ গোলে হেরেছিল স্পেনের সফলতম দলটি।বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগও হারাল রিয়াল। আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া রিয়াল ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।ম্যাচের শুরুটা দারুণ হতে পারত রিয়ালের। ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিউস জুনিয়র। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে পাওয়া বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পা দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দাভিদ সোরিয়া।২৪ মিনিটে আরেকবার রিয়ালকে হতাশ করেন গেতাফে গোলরক্ষক। দারুণ নৈপুণ্যে কাছ থেকে জোরাল শট নেন আর্দা গিলের, বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান সোরিয়া।দু’ মিনিট পর বল দখলের লড়াইয়ে রিয়াল ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হাঁটুর সঙ্গে লেগে মুখে আঘাত পান দিয়েগো রিকো। মাঠে বেশ কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি।৩৯ মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই রিয়ালকে স্তব্ধ করে দেন মার্তিন সাত্রিয়ানো।বক্সে রুডিগার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর,বক্সের বাইরে সতীর্থের হেড পাস দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান তিনি।দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে গেতাফে।মাউরো আরামবারির শট ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া।

    ৫৫ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। লা লিগায় অভিষিক্ত তরুণ থিয়াগো, ডাভিড আলাবা ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জায়গায় রদ্রিগো, ডিন হাউসেন ও দানি কার্ভাহালকে নামান তিনি।