গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Sports স্কোয়াড ঘোষণা করল ঘানা

    স্কোয়াড ঘোষণা করল ঘানা

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ঘানা। এবার সেখান থেকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ কার্লোস কুইরোজের শিষ্যরা।

    বাদ পড়া দুজন হলেন- সলোমন আগবাসি ও পল রিভারসন।বিশ্বকাপের মূল মঞ্চে কেবল তিনজন গোলরক্ষক নিয়ে যাওয়ার নিয়ম থাকায় কোচ কার্লোস কুইরোজ অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছেন। আগবাসির ক্লাব সতীর্থ বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি এবং আয়ারল্যান্ডে খেলা জোসেফ আনংকে তিনি চূড়ান্ত স্কোয়াডের জন্য বেছে নিয়েছেন।এদিকে রক্ষণভাগে এসেছে একটি বড় পরিবর্তন। অভিজ্ঞ ডিফেন্ডার আলেকজান্ডার জিকুর ইনজুরির কারণে কপাল খুলেছে ডেরিক লুকাশেনের। সাইপ্রাস প্রবাসী এই সেন্ট্রাল ব্যাক সোমবার রাতেই দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ওয়েলসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।

    এদিকে,১১ জুন থেকে উত্তর আমেরিকায় পর্দা উঠতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের আগে জ্যামাইকার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাক স্টাররা। এবারের বিশ্বকাপে গ্রুপ এল-এ খেলবে ঘানা, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।