গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বারুইপুরের মঞ্চে ‘ভূতদের হাঁটা’! তৎপর কমিশন

    বারুইপুরের মঞ্চে ‘ভূতদের হাঁটা’! তৎপর কমিশন

    0
    52
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বারুইপুরে প্রকাশ্যে সমাবেশে মৃত ৩ জন ভোটারকে হাঁটানোর পর নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বারুইপুরে অভিষেকের বক্তব্যের পরেই জেলার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
    কমিশন জানিয়েছে, ভুল ভ্রান্তি হতে পারে। তবে সেই সংখ্যাটা অনেক কম। এ ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সভায় অভিষেক যাঁদের সামনে এনে মৃত বলে কমিশনের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে তুলেছেন, সেই দুই পুরুষ ও এক মহিলার ঘটনা ঠিক কী—ডিইও-কে তা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে। পাশাপাশি, জেলায় এভাবে কত জন জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে বা খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তারও পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে কমিশন। এদিকে, ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে। সেই ঘটনায় আবার তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
    সংশ্লিষ্ট দুই জেলার জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ বলবৎ করতে বলেছে কমিশন। অন্যদিকে, এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।